ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

 অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুজনের

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুজনের

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশী রেলওয়ের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও ও এম এস কলোনির দুলাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫)।

স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান,  আয়নুল পেশায় একজন রিকশাচালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় তিনি বেশ কয়েকদিন ধরে দুলালের বাড়িতে তার অটোরিকশা চার্জ দিয়ে আসছিলেন। মঙ্গলবার সারাদিন অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় ছোট ছেলে আরিয়ানকে (৮) সঙ্গে নিয়ে দুলালের বাড়িতে অটোরিকশটি চার্জ দিতে আসেন। চার্জে দিতে গিয়ে অসাবধানবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তখন ছেলে আরিয়ানের চিৎকার শুনে দুলালের স্ত্রী ফাতেমা বেগম দৌড়ে গিয়ে আয়নুলকে বাঁচানোর চেষ্টা করায় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন, কিন্তু তার আগেই আয়নুলের মৃত্যু হয়।

এদিকে আহত ফাতেমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়ার হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

 অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুজনের

আপডেট সময় ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫