ময়মনসিংহ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির পূর্বধলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাফেজ শফিউল আলম শামীম চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪৭ পূজামণ্ডপে চাল বিতরণ বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা হারানো বিজ্ঞপ্তি ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অধ্যাদেশ অনুমোদন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বিভাগ বেড়ে ৯টি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ-২০২৫ অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত সভায় অধ্যাদেশটি অনুমোদিত হয়।

এই অধ্যাদেশ অনুমোদনের ফলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভাগের সংখ্যা ৬টি থেকে বেড়ে ৯টিতে দাঁড়াল। বিভাগগুলো হলো—ক) প্রশাসন ও অর্থ; খ) থিয়েটার; গ) চলচ্চিত্র; ঘ) আলোকচিত্র; ঙ) নৃত্য ও পারফর্মিং আর্টস; চ) গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া; ছ) সাংস্কৃতিক ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা; জ) সংগীত ও ঝ) চারুকলা বিভাগ।

পরিষদের মনোনীত সদস্যগণ তাঁদের মনোনয়নের তারিখ থেকে তিন বছরের জন্য সদস্য পদে বহাল থাকবেন। তবে শর্ত থাকে যে একজন মনোনীত সদস্য যেকোনো সময় সভাপতিকে উদ্দেশ করে তাঁর স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন। তবে আরও শর্ত থাকে যে সরকার যেকোনো সময় কোনো মনোনীত সদস্যের মনোনয়ন বাতিল করিতে পারবে।

শিল্পকলা একাডেমি অধ্যাদেশ (সংশোধন), ২০২৫-এর আলোকে বিভাগের পুনর্গঠন এবং চলচ্চিত্র, আলোকচিত্রের মতো নতুন নতুন বিভাগ একাডেমির কাজের ক্ষেত্রকে আরও সংগঠিত ও গতিশীল করবে। পাশাপাশি, শিল্পকলা একাডেমি পর্ষদের গঠন সম্পর্কিত নতুন অধ্যাদেশের ফলে কর্মপরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ আরও বেশি জনবান্ধন ও অন্তর্ভুক্তিমূলক হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস

অধ্যাদেশ অনুমোদন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বিভাগ বেড়ে ৯টি

আপডেট সময় ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬