ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার বগুড়ায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুরুজ উদ্দিন কবিরাজকে (৪০) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার (১২ এপ্রিল) ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার। তিনি জানান, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজ উদ্দিনের নামে চারটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, হেলাল উদ্দিন কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুইজনকে বগুড়ায় আনা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত

আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার বগুড়ায়

আপডেট সময় ০২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫