ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। এই উপলক্ষে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকালে পাকিস্তানি সচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মূলত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের প্রস্তুতি হিসেবেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। চলতি মাসের শেষ দিকে ইসহাক দারের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। তার সফরের দিনক্ষণ চূড়ান্ত করতেই এই বৈঠক।

উভয়পক্ষের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১০ সালে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের শেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

আজ পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন

আপডেট সময় ১২:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫