ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইনকিলাবের সংবাদের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর বিএনপির সংবাদ সম্মেলন, ‘মিথ্যা ও মনগড়া তথ্য প্রকাশের’ অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

গত শনিবার (১১ জুলাই) দুপুর ১২ টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা দাবি করেন, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ জুলাই একটি জাতীয় দৈনিক ইনকিলাব এর অনলাইন সংস্করণে প্রকাশিত “গৌরীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ড: ৩ বিএনপি নেতা বহিষ্কার হলেও গ্রেপ্তার নেই, ক্ষুব্ধ পরিবার” শীর্ষক প্রতিবেদনে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

সংবাদটি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে প্রকাশ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনে অভিযোগ প্রকাশের আগে তার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়নি এবং বিষয়টি যথাযথভাবে যাচাইও করা হয়নি।

প্রতিবেদনে তাকে ‘নির্দেশদাতা’ হিসেবে উপস্থাপনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শ্রমিক নেতা মানিক হত্যা মামলায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় মো. হাবিবুল ইসলাম খান শহিদের নাম নেই এবং নিহতের পরিবারের বিভিন্ন বক্তব্যেও তার সংশ্লিষ্টতার কোনো অভিযোগ করা হয়নি।

বিএনপি নেতারা বলেন, হত্যা, নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে দলটির অবস্থান স্পষ্ট।

মানিক হত্যাকাণ্ড একটি নিন্দনীয় ঘটনা এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। তাছাড়া উপজেলা ও পৌর বিএনপি,র কোন নেতা বহিস্কার হয়নি বলে দাবী করা হয়েছে।

যারা বহিস্কার হয়েছে তারা বিএনপি,র অঙ্গসংগঠনের নেতা।

একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও যাচাইকৃত সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি,র ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল,পৌর বিএনপি,র আহবায়ক আলী আকবর আনিছ,ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জোয়েল,উপজেলা বিএনপি,র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সোবাহান সুলতান, কামাল হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হিরা,জয়নাল আবেদীন খোকন।

উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত

ইনকিলাবের সংবাদের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর বিএনপির সংবাদ সম্মেলন, ‘মিথ্যা ও মনগড়া তথ্য প্রকাশের’ অভিযোগ

আপডেট সময় ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬