ময়মনসিংহ , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ থেকে সৌদি আরবে রোজা শুরু বিএন‌পি-জামায়াত সমর্থক‌দের সংঘ‌র্ষ খুলনায়, আহত ১০ ‘চাঁদ তারার সাথে লাল-সবুজের লড়াই হবে’—তারেক রহমানের হুঁশিয়ারি ব্যারিস্টার ফুয়াদকে ঢাবিতে ছাত্রদলের মিষ্টি বিতরণ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় নোয়াখালী স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সেই জার্সি পরেই সংসদে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন সারজিস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উচ্চকক্ষেই পিআর চাই, নিম্নকক্ষে নয় বললেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে পিআর চাই না। আমরা মনে করি, উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি প্রয়োগ করতে পারি। সেখানে যদি এটি সফলতার মুখ দেখে এবং বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে, দেশ যদি লাভবান হয় তাহলে পরবর্তীতে নিম্নকক্ষ নিয়েও চিন্তা করা যেতে পারে।

গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে কোনো রাজনৈতিক দলের ২৫ ভাগ ফিক্সড ভোট নেই। প্রায় ৪৮ থেকে ৬৫ ভাগ মানুষ এখনো সিদ্ধান্তহীন- তারা কাকে ভোট দেবে তা নির্ধারণ করেনি। ১৮ থেকে ৪০ বছর বয়সী অনেক ভোটার আগে কখনো স্বাধীনভাবে ভোট দিতে পারেনি।

তিনি বলেন, এই বিশাল ভোটারগোষ্ঠীই আসলে পরিবর্তনের সাক্ষী। তারা কোনো দল বা প্রতীকে নয় বরং যাদের প্রতি আস্থা পাবে যারা আগামী পাঁচ বছর দেশের দায়িত্ব নিতে সক্ষম, তাদেরকেই ভোট দেবে।

তিনি আরও বলেন, যারা অহংকারে ভুগছেন বা ভাবছেন তাদের ভোট নিশ্চিত- তাদের আমরা সচেতন ও সতর্ক করতে চাই। মানুষের কাছে যান, মানুষের জন্য কাজ করুন। মানুষের বিপরীতে যা করছেন, তার ফল আপনি প্রতিদিনই পাচ্ছেন। আগামী নির্বাচনে এর বাস্তব চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ থেকে সৌদি আরবে রোজা শুরু

উচ্চকক্ষেই পিআর চাই, নিম্নকক্ষে নয় বললেন সারজিস আলম

আপডেট সময় ১২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫