ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

একটি চিঠিই বদলে দিল ৫ম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবনের

গল্প। অর্থাভাবে যে সংগীতশিল্পীর নিজের কোনো হারমোনিয়াম ছিল না, একটি চিঠির মাধ্যমেই তার সেই স্বপ্ন সত্যি হলো। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় স্থান পাওয়া রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার এই ক্ষুদে শিল্পী সাক্ষাৎ পেল প্রধানমন্ত্রীর, উপহার হিসেবে হাতে পেল কাঙ্ক্ষিত হারমোনিয়াম।

উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে। গত ১৫ জুলাই আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এক কর্মকর্তার মাধ্যমে একটি চিঠি পাঠায় সে। চিঠিতে সংগীতের প্রতি নিজের গভীর অনুরাগ, পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে হারমোনিয়াম কিনতে না পারা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আকুল ইচ্ছা প্রকাশ করে।

চিঠিটি নজরে আসার পর অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের আমন্ত্রণে পাঠান প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় মেধাবী এই শিক্ষার্থী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার গানচর্চার খোঁজখবর নেন, ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে অনুশীলনের পরামর্শ দেন এবং তার হাতে উপহার হিসেবে নতুন একটি হারমোনিয়াম তুলে দেন। উপহার পেয়ে অনুশ্রী প্রধানমন্ত্রীর সামনে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায়।

​পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় চন্দ্র সরকার বলেন, “অনুশ্রী অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান। পড়াশোনার পাশাপাশি সংগীতে তার অসাধারণ দক্ষতা রয়েছে। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে সে আমাদের বিদ্যালয় তথা পুরো গঙ্গাচড়াকে গর্বিত করেছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ তার ভবিষ্যতের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন স্নেহ ও সম্মান পেয়ে অনুশ্রী ও তার পরিবার আনন্দে উদ্বেলিত। একটি ছোট্ট চিঠির মাধ্যমে শুরু হওয়া অনুশ্রীর এই গল্প আজ পুরো গঙ্গাচড়াবাসীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

একটি চিঠিই বদলে দিল ৫ম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবনের

আপডেট সময় ০১:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬