ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ক্ষমতার বদল যেন দুর্নীতির পালাবদল না হয় বললেন বদিউল আলম মজুমদার

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমরা চাই ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়।’ শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদে এ কথা বলেন তিনি।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্র নয়। এ বিষয়টি ঘটবে যদি নির্বাচনের পরে আরও কিছু ঘটনা ঘটে। নির্বাচিত সরকারকে স্বচ্ছতা–জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তী নির্বাচন সুষ্ঠু করার ব্যবস্থা করতে হবে। নির্বাচনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। কাঠামোর পরিবর্তন করতে হবে।’

বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘কতগুলো আইনী, কাঠামোগত ও পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। তবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ও সুরক্ষিত থাকবে। তা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।’

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়েছে তার ফলে একটা গণভোট হবে। জনগণ সিদ্ধান্ত দিলে তা–ই চূড়ান্ত। গণভোটটা যেন পাস হয়, তার উপর সুন্দর ভবিষ্যত নির্ভর করছে।’

বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘নির্বাচন সংস্কার কমিশন গঠনের আগেই কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্বাস করতে চাই তারা নিরপেক্ষভাবে কমিশন গঠন করেছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

ক্ষমতার বদল যেন দুর্নীতির পালাবদল না হয় বললেন বদিউল আলম মজুমদার

আপডেট সময় ০৩:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫