ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্রেপ্তার দেখানোর নির্দেশ শাহরিয়ার কবিরকে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। সেদিন পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান এবং ২০ অক্টোবর আদালত তাকে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার দেখানোর নির্দেশ শাহরিয়ার কবিরকে

আপডেট সময় ০১:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫