ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’—স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব এলাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন দায়িত্বে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হচ্ছে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে স্থবির রাজশাহী, বন্ধ অভ্যন্তরীণ সব রুটের বাস সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫

ট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার এক সংগঠকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার প্রবেশমুখে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মোঃ আল আমিন (২৩), মোঃ দুলু রহমান (২৪), মোঃ হাসান (২৭), মোঃ ফয়সাল আহাম্মদ (২০) ও জাহিদ হোসেন ওরফে সাগর (২৪)।

অভিযানে নেতৃত্বদানকারী কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। মাদক পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হতো।

ওসি শাহীনূর আলম বলেন, মাদকসহ গ্রেপ্তারের বিষয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬