ময়মনসিংহ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই জানিয়েছেন শিক্ষামন্ত্রী অটোরিকশার কারণে ঢাকার স্বাভাবিক গতি ব্যাহত জানিয়েছেন সড়ক মন্ত্রী জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার জানিয়েছেন জাহেদ উর রহমান নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি জানিয়েছেন আইনমন্ত্রী চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ​লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার নির্বাচিত: বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে অনন্য উদ্যোগ পাহাড় কাটার দায়ে লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত নেতা ডা. তাহের যুক্তরাষ্ট্র থেকে ফিরে যে বার্তা দিলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো শঙ্কা নেই। তবে যেনতেন নির্বাচন আয়োজনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান। নির্বাচনের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হওয়া জরুরি।

জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, নিউ ইয়র্ক শহরে অনেক উপদেষ্টা ও সফরসঙ্গীর সঙ্গে আলোচনায় উঠে এসেছে যে একটি যেনতেন নির্বাচন দেশের রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না। নির্বাচন ২০১৮, ২০২৪ ও ২০১৪ সালে হয়েছে। এই নির্বাচন সমস্যা আরো বাড়িয়েছে। এ জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশে গণতান্ত্রিক সরকার খুবই জরুরি।

তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতা বলে— একটি অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনই সমস্যার সমাধান। এই নির্বাচনের জন্য সরকারকে কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত ও দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে অন্যতম হলো জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া। এটা আরো তিন মাস আগে হয়ে যেতে পারত। সব দল একমত হয়েছি, নীতিগতভাবে তারপরও বাস্তবায়নে ডিলে করা হচ্ছে। এভাবে যদি ষড়যন্ত্র চলে, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না করে তাহলে সবকিছু প্রশ্ন বিদ্ধ হয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামায়াত নেতা ডা. তাহের যুক্তরাষ্ট্র থেকে ফিরে যে বার্তা দিলেন

আপডেট সময় ০১:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫