ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঠাকুরগাঁওয়ে ৩৮০ বস্তা অবৈধ ডিএপি সার জব্দ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বৈধ কোনো চালান ছাড়াই ট্রাকে করে পরিবহনের সময় ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকের চালক ও সহকারীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ২৪ টিউবওয়েল এলাকার একটি ভাতের হোটেলের সামনে অভিযান চালিয়ে সারভর্তি ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটি সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সারগুলো ভাউলার হাট থেকে দিনাজপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় ট্রাকচালক সার পরিবহনের বৈধ কোনো চালান বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে ট্রাকচালক বাবু ও সহকারী সুমনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রাকে থাকা প্রায় ৪ লাখ টাকা মূল্যের সব সার বাজেয়াপ্ত করা হয়। আটক ট্রাকচালক ও সহকারীর বাড়ি কুষ্টিয়া জেলায়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, বৈধ চালান ছাড়া সার পরিবহন করায় ৩৮০ বস্তা ডিএপি সার বাজেয়াপ্ত করা হয়েছে। এই সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং বিক্রির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযানকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম ও সদর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে পরিবহন বা কালোবাজারি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে ৩৮০ বস্তা অবৈধ ডিএপি সার জব্দ

আপডেট সময় ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬