ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলো

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাবির বাসে বাধা ও হামলার প্রতিবাদে ওই রাতেই এই মামলা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে মামলায় কাদের আসামি করা হয়েছে এবং কতজনকে আসামি করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া তিনি শিক্ষা উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্রসচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠিও প্রেরণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং কয়েকজনকে জখম করেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ওই দিন সন্ধ্যায় নীলক্ষেত এলাকায় অবস্থান নেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারাসহ সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সংহতি জানান। উপাচার্য শিক্ষার্থীদের দাবিদাওয়া শোনেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে যান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

ঢাবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলো

আপডেট সময় ০৯:৩১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬