ময়মনসিংহ , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা বিকেলে আদালতে তোলা হবে সাংবাদিক আনিস আলমগীরকে ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল মঙ্গলবার বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার বললেন অর্থ উপদেষ্টা আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বললেন ডিবি প্রধান মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে: সিইসি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রেকর্ডসংখ্যক ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে নিতে , দুপুরে ছাড়বে ঢাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘের হুঁশিয়ারি সুদানকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে কুড়িগ্রামে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার (২ ডিসেম্বর)  ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের এই আঘাত দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে বিশেষভাবে অনুভূত হচ্ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে, হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ সহ চরের খেটে খাওয়া মানুষদের জন্য জীবন যাপনের ব্যাধি বাড়ছে।

যাত্রাপুর ইউনিয়নের ঘোড়া গাড়িচালক মো. আব্বাস উদ্দিন বলেন, দিন দিন শীত বেড়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে গেছে। হাত-পা বরফ হয়ে আসে।

পাঁচগাছ ইউনিয়নের কৃষিশ্রমিক আব্দুল জব্বার (৫৫) বলেন, এখন আমন ধানের কাজের সময়। সকাল বেলায় শীত অনেক তীব্র হয়। কিন্তু কাজ না করলে সংসার চলবে না, তাই ঘরে না থেকে বের হয়ে কাজ করছি।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা

তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে কুড়িগ্রামে

আপডেট সময় ১২:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫