ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক রহমান অন্তর্বতী সরকারের সফলতা চান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। তিনি আশা প্রকাশ করেছেন, সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটি সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

প্রায় দুই দশক পর বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ‘সরকারের সঙ্গে সম্পর্ক কেমন’— এই প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘বিষয়টি তো রাজনৈতিক। এটা কোনো ব্যক্তির বিষয় নয়। আমরা প্রথম থেকেই বলেছি, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কিছু সংস্কারের বিষয় আছে, একই সঙ্গে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের বিষয়ও আছে। আমরা আশা করি, তারা তাদের মূল দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা রাখি, তারা কাজটি সুন্দরভাবে করবেন। আর তারা কতটা ভালোভাবে করতে পারবেন, সেটার ওপরই সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে।’

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে পূর্বে দেওয়া নিজের মন্তব্যের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘যখন আমি সে কথা বলেছিলাম, তখন পর্যন্ত তারা নির্বাচনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। সে কারণেই শুধু আমার নয়, প্রায় সবার মধ্যেই সন্দেহ ছিল। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুস রোডম্যাপ ঘোষণা করার পর এবং সে বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার পর সন্দেহ ধীরে ধীরে কেটে গেছে।’

লন্ডনে ড. ইউনুসের সঙ্গে তার বৈঠক নিয়েও কথা বলেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘উনি অত্যন্ত স্বনামধন্য ও বিজ্ঞ মানুষ। স্বাভাবিকভাবেই আমাদের সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, জনগণ যদি আমাদের সুযোগ দেয়, তাহলে আমরা দেশের জন্য কী পদক্ষেপ নেব। আমি দেশের মানুষ ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আমাদের কিছু পরিকল্পনা তার সঙ্গে ভাগ করেছি।’

অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার মানে তো ইন্টেরিম— ক্ষণস্থায়ী বিষয়। একটি বিশাল জনবহুল দেশ পরিচালনা করতে জনগণের ম্যান্ডেটসহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকারের প্রয়োজন। তারপরও আমি মনে করি, তারা অনেক ক্ষেত্রে চেষ্টা করেছেন। সবখানে সফল হওয়া সম্ভব নয়, সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

তারেক রহমান অন্তর্বতী সরকারের সফলতা চান

আপডেট সময় ১১:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫