ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

থালাপতি বিজয় নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় ভয়াবহ দুর্ঘটনায় একের পর এক মৃত্যুর খবরে ভারী হয়ে উঠছে দক্ষিণের আকাশ।

তামিলনাড়ুর কউর জেলায় আয়োজিত বিজয়ের এই সমাবেশে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।

জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে, জনসভায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিলেন থালাপতি বিজয়।

সান্ত্বনার যতই কথা বলা হোক না কেন, আপনজন হারানোর বেদনা অসহনীয়। তবুও, পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রতিটি পরিবারকে, যারা আপনজন হারিয়েছেন তাদের ২০ লাখ রুপি এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেককে ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিচ্ছি। এই অর্থের পরিমাণ অবশ্যই এমন ক্ষতির তুলনায় নগণ্য। তবে এই মুহূর্তে পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের পাশে থেকে আন্তরিক সমর্থন জানানোই আমার কর্তব্য।’

এর আগে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অভিনেতা এক্সে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

সদ্য রাজনীতিতে পা দেওয়া বিজয় ভোটমুখী তামিলভূমে জোর প্রচারে নেমেছেন। শনিবার কউরে একটি শোভাযাত্রা ও জনসভার আয়োজন করেছিল টিভিকে।

সেই জনসভার মূল বক্তা ছিলেন বিজয়। জানা গিয়েছে, ওই সভায় ডিএমকের প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে নিয়ে একাধিক বাক্যবাণ ছুড়ছিলেন তিনি। আচমকাই সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝপথেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শীর মতে, অভিনেতাকে ছুঁয়ে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, জনসভায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা আশা করেননি এত লোকের জমায়েত হবে। বিজয় বক্তৃতা দিতে উঠতেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। তার ফলেই জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। কয়েকটি শিশু জ্ঞান হারায়। দ্রুত অসুস্থদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত

থালাপতি বিজয় নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন

আপডেট সময় ০২:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫