ময়মনসিংহ , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা,তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বললেন রেলমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশদের কেন একত্রিত করা হয়েছিল, গবেষণার দাবি রাখে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ধরতে বড় উদ্যোগ: গড়ে তোলা হচ্ছে বিশেষ ‘গার্মেন্টস জোন’ ঢাকার বায়ু এখন ‘অস্বাস্থ্যকর’, নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের গণপিটুনির শিকার আসল ভ্যাট কর্মকর্তা: চোর সন্দেহে খুঁটিতে বেঁধে নির্যাতন ময়মনসিংহ জেলা পর্যায়ে মার্শাল আর্টে তাইকোয়ানডো, জুডো, উশু, কারাতে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পূর্বধলায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুই লাখ ২৭ হাজার টাকা ছাড়াল স্বর্ণের ভরি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

দেশের বাজারে টানা সপ্তমবারের মতো বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড করেছে। এবার স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫৭৪ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণে বিক্রি হবে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়। রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

গত শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে রুপার দামও বেড়ে রেকর্ড করেছে। ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

দুই লাখ ২৭ হাজার টাকা ছাড়াল স্বর্ণের ভরি

আপডেট সময় ০৯:২৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫