ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘দুই সিভিল সার্জন’, স্বাস্থ্যসেবায় অচলাবস্থা বগুড়ায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

বগুড়ার সিভিল সার্জন পদে বদলির প্রজ্ঞাপন হলেও দায়িত্ব না ছাড়ায় জেলায় একসঙ্গে দুইজন সিভিল সার্জনের উপস্থিতি দেখা দিয়েছে। এতে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে, যা প্রভাব ফেলছে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর বগুড়ার সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলামকে মানিকগঞ্জে এবং মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. খুরশীদ আলমকে বগুড়ায় বদলি করা হয়। নির্দেশনায় ১৭ সেপ্টেম্বরের মধ্যে তারা নতুন কর্মস্থলে যোগ না দিলে ১৮ সেপ্টেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হওয়ার কথা বলা হয়।

ফলে সরকারি নথিপত্রে নতুন সিভিল সার্জনের নাম থাকলেও বাস্তবে পুরোনো কর্মকর্তার নামেই বেশ কিছু কার্যক্রম চলছে। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। আগামী মাসে টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়েও বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে ডা. মোফাখখারুল ইসলাম বলেন, ‘মাত্র ছয় মাস আগে বগুড়ায় যোগ দিয়েছি। তাই কিছুদিন এখানে থাকতে চাই। বিএমএ নেতারা চেষ্টা করছেন আমাকে রাখতে। ব্যর্থ হলে মানিকগঞ্জে যাব।’

অন্যদিকে নতুন সিভিল সার্জন ডা. খুরশীদ আলম বলেন, ‘আমি নিয়ম মেনেই যোগদান করেছি এবং বর্তমানে অফিস করছি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগের সিভিল সার্জন স্ট্যান্ড রিলিজ হয়ে গেছেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

‘দুই সিভিল সার্জন’, স্বাস্থ্যসেবায় অচলাবস্থা বগুড়ায়

আপডেট সময় ১০:৫৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫