ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য

দেশজুড়ে চলমান বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে চলমান এইচএসসি পরীক্ষা পেছানো বা স্থগিতের বিষয়ে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে রেখেছি। ডিসিদের (জেলা প্রশাসক) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে আমরা একটু পরেই আবার বৈঠকে বসবো।’

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। এবারের ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বৃত্তিতে এগিয়ে রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী সংখ্যা ৪৩,৩৫৪ জন (৫৪.৭১) শতাংশ।

শিক্ষামন্ত্রী জানান, ফলাফল ঘোষণার পর থেকেই তা ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু হয়ে গেছে। পুরো আপলোড প্রক্রিয়াটি সম্পন্ন হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জানিয়েছেন। আপলোড শেষ হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলার শিক্ষার্থীরা নিজ নিজ ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবে।

এদিকে টেলিটকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েবসাইট ছাড়াও মোবাইল মেসেজের মাধ্যমে সহজেই ফলাফল জানা যাবে। ফল জানতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য

আপডেট সময় ০২:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬