ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধোবাউড়ায় নিতাই নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান, বালু উত্তোলন বন্ধে কঠোর প্রশাসন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও সীমান্তে প্রবাহমান নিতাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন নিষ্ক্রিয় করার পাশাপাশি বালু উত্তোলন বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গত ​মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই যৌথ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিতাই নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীরবর্তী এলাকা ও পরিবেশ মারাত্মক হুমকিতে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে আজ নদীর বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালায় প্রশাসন।

অভিযানকালে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার বাহিনী ও গ্রাম পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ মিলে। প্রশাসন তাৎক্ষণিকভাবে অবৈধ ড্রেজারগুলোর কার্যক্রম বন্ধ করে দেয় এবং বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নদ-নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং পরিবেশ ও নদী তীরবর্তী রক্ষা বাঁধ রক্ষায় কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন বরদাশত করা হবে না। জনস্বার্থে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

ধোবাউড়ায় নিতাই নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান, বালু উত্তোলন বন্ধে কঠোর প্রশাসন

আপডেট সময় ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬