ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই বললেন জামায়াত আমির

স্বাধীন বাংলাদেশকে আওয়ামী লীগ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের ‘বস্তাপচা’ রাজনীতির যুগ শেষ হয়ে গেছে। সেই রাজনীতি আর এ দেশে চলবে না। যারা ওই রাজনীতির পাহারাদারি করবে, তারাও অচল হয়ে যাবে। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য নতুন ধারার রাজনীতি শুরু করতে চান তারা—যে রাজনীতি হবে দেশ, জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিজয় ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। একই দিন সকালে যুব র‍্যালি ম্যারাথন ‘রাজপথে বিজয়ে’ অংশ নিয়েও তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, এখন এমন রাজনীতি দরকার, যা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে থাকবে এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি ও ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা আমাদের দলের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। জনগণের বিজয়ই হবে আমাদের বিজয়।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ষড়যন্ত্র করে লাভ হবে না। কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্ত না ভাবে। মানুষ এখন বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই বললেন জামায়াত আমির

আপডেট সময় ১২:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫