ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীতে কক্ষে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে একটি ভবনের কক্ষে দুর্ঘটনাবশত আটকে পড়া দুই বছরের এক শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।গত ​সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার চৌদ্দপাইকা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে শিশুটি খেলার ছলে পরিবারের অজান্তে ঘরের একটি কক্ষে ঢুকে পড়ে এবং ভেতর থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। স্বজনরা অনেক চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হয়ে তাৎক্ষণিকভাবে মাধবদী বাজার ফায়ার স্টেশনে খবর দেন।

খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রায়হানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে মূল সড়ক থেকে দুর্ঘটনাস্থলে যাওয়ার সরাসরি কোনো রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক কিলোমিটার কাদামাখা জমির আইল পেরিয়ে হেঁটে যেতে হয়।

​পরবর্তীতে উদ্ধারকারী দলটি ভবনের দ্বিতীয় তলার কক্ষে আটকে থাকা দুই বছরের শিশু মো. সাফোয়ানকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা মো. রাকিবুল ইসলামের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

​মাধবদী বাজার ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান জানান, সময়োপযোগী পদক্ষেপ ও উদ্ধারকারী দলের সদস্যদের তৎপরতার কারণে কোনো ক্ষতি ছাড়াই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সফল অভিযান শেষে সকাল ১০টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের দলটি স্টেশনে ফিরে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

নরসিংদীতে কক্ষে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেট সময় ১০:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬