ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালীতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বন্যাকবলিত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালীতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক। তিনি দোস্ত এইড বাংলাদেশের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের সহযোগিতা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মু. গোলাম কিবরিয়া, নালীতাবাড়ী থানার ওসি (তদন্ত) নিজামুল হক, সাংবাদিক আব্দুল মোমেন, সমাজসেবক দুলাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২ কেজি লবণ, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, আধা কেজি খেজুর এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সামগ্রী বন্যাদুর্গত পরিবারগুলোর কয়েক দিনের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধেরও গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, দোস্ত এইড বাংলাদেশের এ উদ্যোগ বন্যাদুর্গত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট নিরসনের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা রাখবে।

দোস্ত এইড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংস্থার কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬