ময়মনসিংহ , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা বিকেলে আদালতে তোলা হবে সাংবাদিক আনিস আলমগীরকে ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল মঙ্গলবার বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার বললেন অর্থ উপদেষ্টা আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বললেন ডিবি প্রধান মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে: সিইসি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রেকর্ডসংখ্যক ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে নিতে , দুপুরে ছাড়বে ঢাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘের হুঁশিয়ারি সুদানকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্দিষ্ট দলকে খুশি করতে ‘গোপন শলাপরামর্শে’ প্রশাসনে নিয়োগ, বদলি বললেন গোলাম পরওয়ার

‘একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শের ভিত্তিতে’ আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে রদবদল করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে- এমন মন্তব্যও

আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলিসহ প্রশাসনে রদবদলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শে এসব নিয়োগ, বদলি করা হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য।’

এর আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে আটটি দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার আরও জানান, জুলাই জাতীয় সনদে (সংবিধান সংস্কার) গণভোটসহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সরকারকেই এ সংকট নিরসন করতে হবে বলে মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা

নির্দিষ্ট দলকে খুশি করতে ‘গোপন শলাপরামর্শে’ প্রশাসনে নিয়োগ, বদলি বললেন গোলাম পরওয়ার

আপডেট সময় ০২:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫