ময়মনসিংহ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির পূর্বধলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাফেজ শফিউল আলম শামীম চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪৭ পূজামণ্ডপে চাল বিতরণ বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা হারানো বিজ্ঞপ্তি ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন বললেন সাদিক কায়েম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদেক কায়েম মঙ্গলবার (১১ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচিতে অংশ নিয়ে দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ডাকসু ভিপি উল্লেখ করেন, জকসু নির্বাচনের তারিখ সম্প্রতি পেছানো হয়েছে। তার মতে, এ ক্ষেত্রে ওপর থেকে কোনো নির্দেশ প্রভাব ফেলেছে। তিনি কর্তৃপক্ষকে পক্ষপাতিত্ব এড়াতে অনুরোধ করেন এবং শিক্ষার্থী বনাম শিক্ষক পরিস্থিতি সৃষ্টি না করার বারসাদেক কায়েম বলেন, তরুণ প্রজন্ম দেশের জন্য কার্যকর হতে হলে শারীরিকভাবে ফিট থাকা জরুরি। অনেক তরুণ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে, যার একটি কারণ হলো নিয়মিত শরীরচর্চা না করা। ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে এমন সৃজনশীল কার্যক্রম চালিয়ে আসছে, যা ফ্যাসিস্ট আমলে জনপরিসরে করতে দেওয়া হয়নি।

এ সময় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, শাখা সভাপতি রিয়াজুর ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও শারীরিক ফিটনেসের গুরুত্ব তুলে ধরা হয় এবং রাজনৈতিক সচেতনতার বার্তাও প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন বললেন সাদিক কায়েম

আপডেট সময় ১২:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫