ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছাম্মৎ মরিয়ম-মুন-মুঞ্জরী। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। তিনি তাঁর বক্তব্যে ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “ন্যায়, সততা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানই একটি আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মূল ভিত্তি।” তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে সেবার মান উন্নত করা এবং কর্মক্ষেত্রে মানবিকতা, ন্যায়পরায়ণতা ও পেশাগত সততা বজায় রেখে জনগণকে আন্তরিক সেবা প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব জন কেনেডি জাম্বিল প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যতম অতিথি বক্তা নেত্রকোণার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের শিষ্টাচার, সততা ও পেশাগত নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

​সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সুখময় সরকার।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভূমি প্রশাসনে দক্ষ, সেবামুখী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।অনুষ্ঠান শেষে কোর্স সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত

নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬