ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোনা জেলা শহরের মূল বাণিজ্যিক এলাকা বড় বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড-পরবর্তী সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি তদারক করতে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও মালামালের সার্বিক খোঁজখবর নেন এবং উদ্ধারকাজসহ পরবর্তী কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর চারজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলেও তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

​দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলস প্রচেষ্টার জন্য তিনি ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, জেলা সদর হাসপাতাল, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দুর্যোগের এই মুহূর্তে সার্বিক সহযোগিতার জন্য জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন জেলা প্রশাসক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় ০১:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬