ময়মনসিংহ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির পূর্বধলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাফেজ শফিউল আলম শামীম চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪৭ পূজামণ্ডপে চাল বিতরণ বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা হারানো বিজ্ঞপ্তি ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন

নেত্রকোনার মদন উপজেলায় শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা ও মননের সার্বিক বিকাশের লক্ষ্যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, বিজ্ঞান ক্লাব ও কালচারাল ক্লাব—এই চারটি ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

গত ​সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত দিনব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবগুলোর শুভ উদ্বোধন করেন মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাদির হোসেন শামীম।
​

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্কাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোছা. জোসনা বেগম। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন করিম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো হলরুম প্রাণবন্ত হয়ে ওঠে।
​

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নাদির হোসেন শামীম বলেন, “বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, বিজ্ঞান ক্লাব ও কালচারাল ক্লাবের কার্যক্রমে এগিয়ে আসতে হবে।” শিক্ষার্থীদের মেধার বিকাশ ও বহুমুখী প্রতিভার উন্মেষে নতুন এই ক্লাবগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বরং বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহশিক্ষা কার্যক্রমের নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস

নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন

আপডেট সময় ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬