ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী শহীদ জিয়া হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার খুনি মোজাফফরের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য ​ঢাকায় আইএলও মহাপরিচালক: দুই দিনের সফরে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা স্ত্রীকে গলা কেটে হত্যা মাদারীপুরে , স্বামী আটক যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ সীতাকুণ্ডে চীনা তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন: ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে পুরনো বিবাদ উস্কে দিলেন ট্রাম্প !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পুরোনো বিবাদ উস্কে দিয়েছেন। রোববার ট্রুথ সোশ্যাল-এ একটি সম্পাদিত ছবি পোস্ট করেছেন ট্রাম্প। ছবিটিতে ইঙ্গিত করা হয় যে, মেলোনি তার প্রতি অতিরিক্ত আগ্রহী। ট্রাম্প লিখেছেন: ‘নিষেধাজ্ঞা প্রয়োজন।’

এই পোস্টটি তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে করা হলো।  যেখানে ট্রাম্প ও মেলোনির দেখা হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প একটি দাবি করে বসেন, যার জেরে ট্রাম্প-মেলোনির বিরোধ সামনে আসে। সম্প্রতি হয়ে যাওয়া জি৭ শীর্ষ সম্মেলনের সময় মেলোনি নাকি বারবার ট্রাম্পের সাথে একটি ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। ট্রাম্পের এই দাবিকে মেলোনি সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করে বলেন, ইতালি এবং আমি কখনো ভিক্ষা করি না।

মেলোনি বলেন, ‘আমি আজ আমেরিকা-বিরোধী নই; আমি গতকাল হাঁটু গেড়েও বসিনি। আমি এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে পশ্চিমারা ঐক্যবদ্ধ হলে আরও শক্তিশালী হয়, যিনি বিশ্বাস করেন যে ঐক্যবদ্ধ পশ্চিমা বিশ্বে ইতালি আরও শক্তিশালী, আমি এর জন্যই কাজ করেছি ও করে চলেছি।’

ইতালীয় সংবাদ সংস্থা অ্যাডনক্রোনোসের তথ্যমতে, মেলোনি ইতালির রেতে ৪ টেলিভিশনকে বলেন, ‘তবে, ভালো সম্পর্ক মিশুক ও সহজ আচরণের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এবং আমি একজন মিশুক মানুষ।’
এই বিতর্কের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করেন।
 
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও মেলোনির মধ্যে উত্তেজনা বেড়েছে, যার মধ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করতে ইতালির অনীহাও একটি কারণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত

ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে পুরনো বিবাদ উস্কে দিলেন ট্রাম্প !

আপডেট সময় ০৪:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬