ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে পাগলা কুকুরের তাণ্ডব, ১০-১২ জন আহত; জনমনে আতঙ্ক পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি সাগর গ্রেফতার পূর্বধলায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্য আটক, জরিমানা ও ৫ নারীর মুচলেকা ঢামেকের ৮০ বছর পূর্তি: শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা: ভেঙে পড়েছে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা ট্রেনে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই: ১১ নারী সদস্য গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনায় সাংবাদিকদের জন্য দু’দিনের চক্ষু শিবির উদ্বোধন প্রেসক্লাবে

প্রথমবারের মত ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় জেলায় কর্মরত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য দু’দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করা হয়। গতকাল শনিবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি থেকে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পাবনা পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ।

স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। এ’সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক খাইরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, রবিউল ইসলাম রবি, এবিএম ফজলুর রহমান, পাবনা কলেজের গভ:বডি সভাপতি জহুরুল ইসলাম বাবু, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানাসহ নবীন-প্রবীণ সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দরা। দু’দিনব্যাপী এই চক্ষু শিবিরে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান, বিনামূল্যে চশমা বিতরণসহ বিভিন্ন চক্ষুসেবা প্রদান করা হয়।

চক্ষু শিবির উদ্বোধনকালে প্রধান অতিথি শিমুল বিশ্বাস এমপি বলেন, সরকারের একার পক্ষে সব কাজ করা কঠিন। সমাজের বিত্তবান ও বেসরকারী প্রতিষ্ঠানকে এ ধরণের সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন কার্যক্রম অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী

পাবনায় সাংবাদিকদের জন্য দু’দিনের চক্ষু শিবির উদ্বোধন প্রেসক্লাবে

আপডেট সময় ১০:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬