ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৭ নং আগীয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয়দের সুখে-দুঃখে পাশে থাকা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করা সমাজসেবক মোঃ এরশাদ খাঁনকে ঘিরে গ্রামবাসীর মাঝে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা ও সমর্থন।

​গত২০২১সালে  ইউপি নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে জয় বঞ্চিত হলেও দামে যাননি তিনি। পরাজিত হওয়ার পরও গত কয়েক বছর ধরে ওয়ার্ডবাসীর পাশে থেকে নিরলসভাবে সেবা দিয়ে গেছেন। সাধারণ মানুষের প্রতি তাঁর এই অকৃত্রিম দায়বদ্ধতা ও ভালবাসার কারণেই এবার পুরো ৭ নং ওয়ার্ডের নানা পেশার মানুষ তাকে ঘিরেই আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। স্থানীয়দের জোরালো দাবির মুখে তিনি আসন্ন নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

​স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাজনৈতিক পদ পদবির বাইরে থেকেও মোঃ এরশাদ খাঁন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মৌলিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন। গ্রামের অসচ্ছল ও সাধারণ মানুষদের জন্ম নিবন্ধন সংশোধন ও তৈরি, বয়স্ক ভাতা, বিধবা ভাতার সুযোগ-সুবিধা প্রাপ্তিতে তিনি সার্বিক স্বেচ্ছাসেবামূলক সহযোগিতা দিয়ে আসছেন। এছাড়া এলাকার নতুন ভোটার হতে ইচ্ছুক তরুণদের নিবন্ধন প্রক্রিয়াতেও তিনি প্রতিনিয়ত সহায়তা করে চলেছেন।

​শুধু দাপ্তরিক কাজই নয়, ওয়ার্ডের যাতায়াত ব্যবস্থার সুরাহা করতেও তাকে দেখা গেছে সামনের সারিতে। সরকারি অনুদানের অপেক্ষায় না থেকে স্থানীয় তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে গ্রামের অবহেলিত কাঁচা রাস্তাঘাট মেরামত ও চলাচলের উপযোগী করতে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে অবদান রেখেছেন তিনি।

​এলাকাবাসীর মতে, গত২০২১সালে  নির্বাচনে সামান্য ভোটের জন্য তিনি বিজয়ী হতে না পারলেও এলাকার মানুষের সেবা করা থেকে এক মুহূর্তের জন্যও পিছপা হননি। তাই এবার দল-মত নির্বিশেষে ওয়ার্ডের গণমানুষের ভালোবাসায় তিনি এগিয়ে যাচ্ছেন।

​আসন্ন নির্বাচন প্রসঙ্গে মোঃ এরশাদ খাঁন জানান, “আমি পদের জন্য নয়, এলাকার মানুষের ভালোবাসার টানে রাজনীতি ও সমাজসেবা করি। গত নির্বাচনে জনগণের বিপুল ভোট পেলেও সামান্য ব্যবধানে হেরে গিয়েছিলাম। তবে এরপরও এক দিনের জন্য ওয়ার্ডবাসীর পাশ থেকে সরে যাইনি। এবার পুরো ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে পুনরায় নির্বাচন করার জন্য সর্বাত্মক উৎসাহ ও সমর্থন দিচ্ছেন। জনগণের এই ভালোবাসাকে সম্মান জানিয়ে আমি প্রতিজ্ঞা করছি—একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ‘স্মার্ট ওয়ার্ড’ উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”

​৭ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের প্রত্যাশা, এবার জনগণের বিপুল সাড়া ও আস্থার প্রতিফলনে মোঃ এরশাদ খাঁনকে তারা প্রতিনিধি হিসেবে বেছে নেবেন এবং একটি উন্নত ও মডেল ওয়ার্ড গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

আপডেট সময় ০২:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬