ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার ৭ নং আগিয়া  ইউনিয়নের বুধী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. কাজল তালুকদার ও আঁখি আক্তার  এর ছেলে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার শেষে বাড়ির উঠানে খেলছিল আব্দুল্লাহ। ওই সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তে বাড়ির পেছনে প্রতিবেশী নৃপেন্দ্র দাসের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শিশুটির বাবা পুকুরে ছেলের লাশ ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত

পূর্বধলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬