ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী শহীদ জিয়া হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার খুনি মোজাফফরের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য ​ঢাকায় আইএলও মহাপরিচালক: দুই দিনের সফরে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা স্ত্রীকে গলা কেটে হত্যা মাদারীপুরে , স্বামী আটক যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ সীতাকুণ্ডে চীনা তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন: ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালত: ২১৫ সংযোগ বিচ্ছিন্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে বিদ্যুৎ বিলের বকেয়া আদায় এবং খেলাপি গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিল বকেয়া থাকা গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হয়। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের আওতাধীন ঘাগড়া ইউনিয়নে পরিচালিত এ অভিযানে বকেয়া বিল পরিশোধে গ্রাহকদের যেমন উদ্বুদ্ধ করা হয়, তেমনি অনাদায়ী গ্রাহকদের বিরুদ্ধে নেওয়া হয় তাৎক্ষণিক আইনি ব্যবস্থা।

​অভিযান চলাকালে নগদ ও বিকাশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৭৪ জন গ্রাহক মোট ৩ লাখ ২০ হাজার ৮৭১ টাকা বকেয়া বিল পরিশোধ করেন। অন্যদিকে, বারবার তাগিদ দেওয়ার পরও বকেয়া পরিশোধ না করায় ২১৫ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই বিচ্ছিন্নকৃত সংযোগগুলোর বিপরীতে বকেয়া বিলের পরিমাণ ৭ লাখ ৩৮ হাজার ৪৫৩ টাকা।

​এছাড়া অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩টি বিদ্যুৎ মিটার স্থায়ীভাবে অপসারণ (রিমুভ) করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে।
​পূর্বধলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহিনুর আলম জানান, বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শতভাগ বকেয়া আদায় নিশ্চিত করতে ভবিষ্যতেও এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালত: ২১৫ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৯:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬