ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা

নেত্রকোনার পূর্বধলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিয়ে ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জুম্মার নামাজের খুতবার পূর্বে পূর্বধলা  উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজার জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

​এতে সামাজিক নানা অপরাধের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।​বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সমাজ থেকে মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ নির্মূল করতে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে কিশোর গ্যাং কালচার রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্তানদের চলাফেরার ওপর নজরদারি রাখতে হবে।” বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে যেকোনো মূল্যে বাল্যবিয়ে বন্ধ করতে হবে।

পুলিশের এই ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় মুসল্লিরা। তারা এলাকাকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
​অনুষ্ঠানে ফাজিলপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা

আপডেট সময় ১২:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬