ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে নেত্রকোনার পূর্বধলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বঞ্চিত প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকৃত যোগ্যদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাবে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মী-সমর্থকদের নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক পেজে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের একটি অংশ নির্বাচিতদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে পোস্ট করলেও অন্য একটি অংশ প্রকাশিত ফলাফলের তীব্র সমালোচনা ও অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন।

​তবে পক্ষপাতের এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সম্পন্ন করা হয়েছে। এতে কোনো প্রকার অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।”সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে উপজেলা পরিষদ এলাকা ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৩:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬