ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী শহীদ জিয়া হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার খুনি মোজাফফরের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য ​ঢাকায় আইএলও মহাপরিচালক: দুই দিনের সফরে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা স্ত্রীকে গলা কেটে হত্যা মাদারীপুরে , স্বামী আটক যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ সীতাকুণ্ডে চীনা তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন: ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় নিজের ১৩ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সজিত (৩০) নামের এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে এই ঘটনা ঘটে।​গ্রেপ্তারকৃত সজিত কৈলাটি গ্রামের মৃত বছির শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সজিত চরম মাদকাসক্ত। এর আগেও সে নিজের মাকে ধর্ষণের চেষ্টা করেছিল, যার ফলে লোকলজ্জা ও প্রাণভয়ে তার মা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিত তার নিজ ঘরে ঘুমন্ত শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে সজিত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পূর্বধলা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সজিতকে গ্রেপ্তার করে এবং ভিকটিম শিশুকে তাদের হেফাজতে নেয়।

​এ ঘটনায় ভিকটিমের প্রতিবেশী চাচা মাইদুজ্জামান সরকার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি তার বাবার বিরুদ্ধে ধর্ষণের নির্মম বিবরণ দিয়েছে। পরবর্তীতে পুলিশের তীব্র জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সজিতও নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত

পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬