ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’—স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব এলাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন দায়িত্বে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হচ্ছে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে স্থবির রাজশাহী, বন্ধ অভ্যন্তরীণ সব রুটের বাস সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ২ দিনব্যাপী স্থানীয় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার-প্রদর্শনী শুরু

নেত্রকোণার পূর্বধলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিনব্যাপী ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যৌথ বাস্তবায়নে এ আয়োজন করা হয়।

গত ​১৯ জুন সকালে পূর্বধলা উপজেলা পরিষদ হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী ২০ জুন পর্যন্ত এই প্রদর্শনী ও সেমিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুখময় সরকার। বিশেষ অতিথি হিসেবে অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসনীম জাহান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার বিসিএসআইআর-এর আইইআরডি-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার জনাব সুমন চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব জনাব মো. মোজাম্মেল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আবু বকর সিদ্দিক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহমদ খান রতন, মৌদাম মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুখময় সরকার বলেন, “স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির সঠিক ব্যবহার ও সম্প্রসারণ দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং তাদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত সময়োপযোগী।”

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব শফিকুল ইসলাম মেলা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দিনব্যাপী এই সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় উদ্ভাবকেরা তাঁদের উদ্ভাবিত নানা প্রযুক্তি প্রদর্শন করছেন। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টের খোঁজখবর নেন ও ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহিত করেন। প্রদর্শনীতে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পূর্বধলায় ২ দিনব্যাপী স্থানীয় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার-প্রদর্শনী শুরু

আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬