ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম

​নেত্রকোণা: থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সেবার মানোন্নয়নে নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।​সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনি পূর্বধলা থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।

পরবর্তীতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে প্রথাগত ‘গার্ড অব অনার’ প্রদান করে।
​পরিদর্শনকালে পুলিশ সুপার থানার প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা ও সেবাদান ব্যবস্থা পরখ করতে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, ব্যারাক এবং ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহ সার্ভিস ডেলিভারি সেন্টার সশরীরে ঘুরে দেখেন। একই সাথে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
​পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দৈনন্দিন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার এবং পরিদর্শন বহিতে মন্তব্যসহ স্বাক্ষর করেন।

​উক্ত পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাইয়াজ সার্জিল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো, হাবিবুর রহমান (পিপিএম)-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

​পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, পুলিশ সুপারের এই নিয়মিত পরিদর্শনের মূল উদ্দেশ্য থানার সেবার মান বৃদ্ধি করা, প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমকে অধিকতর কার্যকর করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম

আপডেট সময় ১১:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬