ময়মনসিংহ , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএন‌পি-জামায়াত সমর্থক‌দের সংঘ‌র্ষ খুলনায়, আহত ১০ ‘চাঁদ তারার সাথে লাল-সবুজের লড়াই হবে’—তারেক রহমানের হুঁশিয়ারি ব্যারিস্টার ফুয়াদকে ঢাবিতে ছাত্রদলের মিষ্টি বিতরণ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় নোয়াখালী স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সেই জার্সি পরেই সংসদে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন সারজিস সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি বললেন সালাহউদ্দিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে প্রত্যক্ষদর্শীকে হুমকির অভিযোগ কুমিল্লা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আর এ ঘটনা ধামাচাপা দিতে তার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অভিযুক্ত আজিজ মিয়াকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। গত এক মাস আগে শিশুটির মা তার বাবাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে বাবার সঙ্গেই থাকে সে। সোমবার দুপুরে শিশুটির বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় আজিজ মিয়া বাড়িতে ঢুকে শিশুটিকে জোরপূর্বক বসতঘরের পাশে থাকা রান্না ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি পাশের বাড়ির এক নারী দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন।

কবির মিয়া আরও জানান, এ ঘটনাটি কারো কাছে না জানাতে আজিজ মিয়ার পক্ষের লোকজনও হুমকি দিচ্ছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন,  প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সন্ধ্যায় আজিজ মিয়াকে আটক করা হয়েছে। তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএন‌পি-জামায়াত সমর্থক‌দের সংঘ‌র্ষ খুলনায়, আহত ১০

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে প্রত্যক্ষদর্শীকে হুমকির অভিযোগ কুমিল্লা

আপডেট সময় ১১:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫