ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিজয়নগরে বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রাকে অভিনব কায়দায় পাচারকালে প্রায় সাড়ে ছয় টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকসহ জব্দ করা পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

​বিজিবি-২৫ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর এলাকায় একটি সন্দেহভাজন বালুবাহী ট্রাকে অভিযান চালানো হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ওপরের বালু সরিয়ে নিচে সুকৌশলে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো উদ্ধার করা হয়।

​অভিযানে মোট ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বিজিবির প্রাক্কলন অনুযায়ী, জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ টাকা এবং পাচারে ব্যবহৃত ট্রাকটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকাসহ মোট জব্দকৃত সম্পদের মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।

​বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তবর্তী এলাকায় দেশের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবেই এই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

বিজয়নগরে বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

আপডেট সময় ১২:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬