ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘বিরুশকা’ দম্পতি ১৩০০ কোটি রুপির মালিক

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ক্রিকেট ও বলিউডের দীর্ঘদিনের মেলবন্ধনের অন্যতম দৃষ্টান্ত বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভারতের এই তারকা দম্পতিকে ভক্তরা আদর করে ডাকেন ‘বিরুশকা’ নামে। ভারতের ‘পাওয়ার কাপল’ হিসেবেও পরিচিত তারা

২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিং সেটে প্রথম দেখা হয় কোহলি ও আনুশকার। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। চার বছরের প্রেমের পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির ফ্লোরেন্সের তুসকানিতে তারা বিয়ে করেন। এরপর ২০২১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ভামিকা, আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আসে পুত্রসন্তান আকাই।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্মিলিত সম্পদের পরিমাণ এখন ১৩০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০৭ কোটি টাকা)। তাদেরকে ভারতের অন্যতম ধনী ও প্রভাবশালী সেলিব্রিটি দম্পতি হিসেবে গণ্য করা হয়।

এককভাবে বিরাট কোহলির মোট সম্পদ আনুমানিক ১০৫০ কোটি রুপি। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে এ‍+ ক্যাটাগরির খেলোয়াড় তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতি মৌসুমে তাকে দেয় ২১ কোটি রুপি।

পুমা, এমআরএফ, পেপসি, কোলগেট, মান্যবর, অডি, তিসো, স্যামসোনাইটসহ নানা ব্র্যান্ডের দূত তিনি। প্রতিটি চুক্তি থেকে আয় ৭.৫ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত। এছাড়া নিজস্ব পোশাক ব্র্যান্ড, রেস্টুরেন্ট ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম থেকেও কোহলির আয় বাড়ছে।

অন্যদিকে, আনুশকা শর্মার সম্পদের পরিমাণ প্রায় ২৫৫ কোটি রুপি। অভিনয়, ব্র্যান্ড প্রচার, প্রযোজনা সংস্থা ও ফ্যাশন ব্র্যান্ড থেকে তার আয় আসে।

চলচ্চিত্রে প্রতি সিনেমার জন্য আনুশকা পান প্রায় ৭ কোটি রুপি। তার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজ থেকে নির্মিত হয়েছে ‘এনএইচ১০’, ‘পরী’, ‘পাতাল লোক’ এর মতো জনপ্রিয় কাজ। ২০১৭ সালে চালু করা নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘নুশ’ও তার আয় বাড়িয়েছে।

আনুশকা ব্র্যান্ড প্রচার থেকে বছরে আয় ৫-১০ কোটি রুপি। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে আনুমানিক ৯৫ লাখ রুপি উপার্জন করেন তিনি।

দুই সন্তান ভামিকা ও আকাইকে নিয়ে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন বিরাট-আনুশকা দম্পতি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন

‘বিরুশকা’ দম্পতি ১৩০০ কোটি রুপির মালিক

আপডেট সময় ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫