ময়মনসিংহ , রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রায় ২২ হাজার অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত বলেছেন প্রণয় ভার্মা ‘ ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে জনগণ জামায়াত আমিরের মধ্যে’ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না বলে মন্তব্য করেছেন জি এম কাদের জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে জানিয়েছেন শফিকুর রহমান গৌরীপুরে আনসার-ভিডিপি’র সদস্যদের স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার সড়ক সংস্কার ও মেরামত নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ অসুস্থ তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন , জোর প্রস্তুতি বিএনপির দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৪ দোকান খাগড়াছড়িতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাজার মসজিদের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পানির উৎসের সংকটে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। ঠিক সে সময় প্রবল বৃষ্টিপাত শুরু হলে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন।

তিনি আরও বলেন, পরে মাটিরাঙা থেকে ১ হাজার লিটারের একটি পানির গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এর আগেই বৃষ্টির পানিতেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরবর্তীতে তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রায় ২২ হাজার অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৪ দোকান খাগড়াছড়িতে

আপডেট সময় ০৯:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫