ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভর্তি পরীক্ষায় আবেদন কমেছে জাবিতে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল (রোববার) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

গত শিক্ষাবর্ষে ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন আবেদন করেছিলেন। এবার ২৮টি আসন বাড়লেও সাত ইউনিটে ১ হাজার ৮৪২ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। এতে দেখা যায়, আসন সংখ্যা বাড়লেও গতবারের তুলনায় ৪৩ হাজার ৫১ জন কম আবেদন করেছে এবার।

এছাড়া ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৪২৬ টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন প্রায় ১৪১ জন শিক্ষার্থী।

‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৪৬৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ১০১ জন শিক্ষার্থী।

‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের মোট ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১১ হাজার ৬১২ জন শিক্ষার্থী। আসন প্রতি পরীক্ষায় বসবেন ৫৮ জন।

এছাড়া ‘আইবিএ-জেইউ’ তে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫০ আসনের জন্য আবেদন পড়েছে ৫ হাজার ৪১১টি। আসন প্রতি প্রায় ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা নিয়ে স্বতন্ত্র ‘সি১’ ইউনিটে সবচেয়ে কম আবেদন পড়েছে। এ আসনে মোট ৬৪ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি প্রায় ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসবেন।

এছাড়াও নিরাপত্তা অফিস সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সভাপতি করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২৫০ জন পুলিশ, ৬০ জন আনসার, ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। যে কোনো ধরনের জরুরি চিকিৎসা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম মোতায়েন থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত

ভর্তি পরীক্ষায় আবেদন কমেছে জাবিতে

আপডেট সময় ১০:১৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫