ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিত্রদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর নৈশভোজ: দূরত্ব কমিয়ে সম্পর্ক ঝালাইয়ের লক্ষ্য জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার জানিয়েছেন জ্বালানিমন্ত্রী পূর্বধলায় রাতে হামিদ মিয়া নিখোঁজ, ভোরে পুকুরে মিলল মরদেহ ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সারাদেশে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির শঙ্কা রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পেলেন ​ইউরো জয়: স্পেনের সাফল্যে উদযাপনে শাকিব-বুবলী-অপু ​আইএলও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চট্টগ্রাম-কক্সবাজার রেল রুট: মাত্র পাঁচ দিনে প্রায় ১ কোটি টাকা লোকসান হরমুজ সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারত সফর বাতিল: দিল্লি বিমানবন্দর থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আগাম অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে দেশে ফিরে আসছেন তিনি।

গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ। সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার।

জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।

কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি।

এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে পরিস্থিতি বেগতিক দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।

রাতেই তিনি তৃতীয় একটি দেশ হয়ে দেশে ফিরে আসার ফ্লাইট ধরেন। সব ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিত্রদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর নৈশভোজ: দূরত্ব কমিয়ে সম্পর্ক ঝালাইয়ের লক্ষ্য

ভারত সফর বাতিল: দিল্লি বিমানবন্দর থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট সময় ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬