ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভিডিও ফাঁসেই পদ হারালেন ভূমি কর্মকর্তা

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত রোববার (২৬ জুলাই) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রকাশিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) ও ৩ (গ) ধারা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতা পাবেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের ভিডিও ও সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়। এরপরই তার বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ভিডিও চিত্র দেখার পর প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত তার বেতন-ভাতা বন্ধ থাকবে।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘ভিডিও ফুটেজ এবং তার আগের কর্মকাণ্ড বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সরকারি বিধি অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার থেকে তিনি আর অফিস করতে পারবেন না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

ভিডিও ফাঁসেই পদ হারালেন ভূমি কর্মকর্তা

আপডেট সময় ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬