ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মনোহরদীতে কাছিটান খেলায় খোটমোড়া দলের জয়, দর্শকদের ঢল

নরসিংদীর মনোহরদী উপজেলায় গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লোকজ ক্রীড়া কাছিটান (রশিটান) প্রতিযোগিতার ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের খোটমোড়া উত্তরপাড়া মৌলভীবাড়ি যুব সংঘের উদ্যোগে খোটমোড়া মৌলভীবাড়ি মোড় সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মাঠে জড়ো হন। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে খোটমোড়া ও খোটমোড়া কোনাপাড়া দল। শক্তি, কৌশল ও সমন্বয়ের মনোমুগ্ধকর প্রদর্শনীতে দুই দলই দারুণ লড়াই উপহার দেয়। তবে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে রশিটানে জয় তুলে নেয় খোটমোড়া দল। প্রতিটি রাউন্ডে দর্শকদের উল্লাস, করতালি ও উৎসাহ খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল্লাহ্ মাস্টার। মনোহরদী ডায়াবেটিস হাসপাতালের এমডি সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আর টি মামুন আহমেদ।প্রতিযোগিতার উদ্বোধন করেন গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোতাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির মোল্লা, প্রাইম ব্যাংক নরসিংদী শাখার সিনিয়র অফিসার তানভীর আহমেদ মানিক, যুবদল নেতা কাওসার আহমেদ ফোরকান, গোতাশিয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আবুল কালাম, গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মাসুম প্রধান, সাংবাদিক মো. মোবারক হোসেন, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

খেলা শেষে বিজয়ী খোটমোড়া দলের হাতে পুরস্কার হিসেবে একটি বড় খাসি (ছাগল) এবং রানার্সআপ খোটমোড়া কোনাপাড়া দলের হাতে একটি ছোট খাসি (ছাগল) তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।প্রতিযোগিতা পরিচালনা করেন কামাল হোসেন ও কে এম সালমান।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তির যুগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ক্রমেই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এসব লোকজ খেলাকে পরিচিত করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই প্রতিবছর এমন আয়োজন করা হয়। স্থানীয়রাও এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত

মনোহরদীতে কাছিটান খেলায় খোটমোড়া দলের জয়, দর্শকদের ঢল

আপডেট সময় ০২:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬