ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে খালের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাসার পাশে একা একা বল নিয়ে খেলছিল তিন বছরের শিশু জুনাইদ। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পাশের পানিভর্তি খালে পড়ে যায় সে।

কিছুক্ষণ পর খালের পানিতে তার বলটি ভাসতে দেখে সন্দেহ হয় স্বজনদের। প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় শিশুটিকে। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পূর্ব দাপুনিয়া এলাকার একটি খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুনাইদের গ্রামের বাড়ি হিরনপুরে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। পরিবারটি বর্তমানে পূর্ব দাপুনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় জুনাইদ ভাড়া বাসার পাশে একা বল নিয়ে খেলছিল। বাসাসংলগ্ন খালটির পাশে কোনো সীমানাবেড়া ছিল না।

সাম্প্রতিক বৃষ্টিতে খালটিও পানিতে কানায় কানায় পূর্ণ ছিল। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে কোনো একসময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।

কিছুক্ষণ পর জুনাইদকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে খালের পানিতে তার বলটি ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে খালে নেমে প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় জুনাইদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মুহতাসিম ফুয়াদ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বল নিয়ে খেলার সময় জুনাইদ খালের পানিতে পড়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

তিন বছরের শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পূর্ব দাপুনিয়া এলাকার বাসিন্দাদের মধ্যেও গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে খালের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১২:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬