ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ডেটা সায়েন্স হ্যাকাথনে গ্লোবাল চ্যাম্পিয়নশিপ জয় করল বাংলাদেশি টিম

বাংলাদেশের দুই তরুণ প্রতিভা, মুহাম্মদ আবদুল্লাহ তালুকদার (ময়মনসিংহ) এবং নিকোলাস রয় (দিনাজপুর), “Team No Idea”-এর হয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ডেটা সায়েন্স হ্যাকাথনে গ্লোবাল চ্যাম্পিয়নশিপ জয় করে দেশকে গর্বিত করেছেন।

ইউনিভার্সিটি অব মালয়াডেটাঅ্যানালিটিকসক্লাব (UMDAC) কর্তৃক আয়োজিত এবং অ্যাভেন্ট্রা গ্রুপ দ্বারাপরিচালিত এই তিন দিন ব্যাপী ইভেন্টে ১১টি দেশ ও ৩০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১৬০+ টিম অংশ গ্রহণ করে।প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের ডেটাঅ্যানালিটিকস, প্রোগ্রামিং এবং মেশিনলার্নিং ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান ও ব্যবসায়িক সমাধান উপস্থাপন করতে হয়।

অত্যন্ত প্রতিযোগিতামূলক এই ইভেন্টে, আবদুল্লাহ ও নিকোলাস অসাধারণ দলগত সমন্বয়, বিশ্লেষণী চিন্তা শক্তি, এবং ডেটা-ভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে এবং ২,০০০ রিঙ্গিত (RM) পুরস্কার জেতে।

এই ইভেন্টে অংশ নিয়েছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, ইরিত্রিয়া, সিরিয়া, কাজাখস্তান, ভারত, চীন, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন সহবিভিন্ন দেশের প্রতিযোগীরা — যা আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও জ্ঞানবিনিময়ের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই অর্জন বাংলাদেশের জন্যএক গর্বের মুহূর্ত, যা বিশ্বব্যাপী প্রযুক্তি ও ডেটা সায়েন্স প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।এটি ভবিষ্যতের কম্পিউটার সায়েন্স ও ডেটা অ্যানালিটিকস শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণা, যেন তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে গৌরবের সাথে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ডেটা সায়েন্স হ্যাকাথনে গ্লোবাল চ্যাম্পিয়নশিপ জয় করল বাংলাদেশি টিম

আপডেট সময় ১০:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫