ময়মনসিংহ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বর্ণাঢ্য শোভাযাত্রা ত্রিশালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত বগুড়ার শিবগঞ্জে বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে খাদ্যে ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত নওগাঁর বদলগাছী উপজেলায় এক কিশোরীকে (১৫) একাধিকবার ধর্ষণ ও শ্লীলতাহানির নরসিংদীতে তেলবাহী ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ কালীগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলবন্দী শত শত পরিবার, দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরজুড়ে মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না বলে মন্তব্য করেছেন অলি আহমদ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা জ্বালানি সংকটে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সারাদেশে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় দেশটি এই পদক্ষেপ নিয়েছে। 

গত রোববার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে সম্প্রচারিত এক বার্তায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, দেশজুড়ে ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত কয়েক সপ্তাহ ধরে মালিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ সশস্ত্র গোষ্ঠীগুলো ট্যাংকার চলাচলের রাস্তাগুলো অবরোধ করে রেখেছে, বিশেষ করে রাজধানী বামাকোর আশপাশের এলাকায়। এর ফলে পেট্রলপাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং গণপরিবহন ও মোটরসাইকেল ট্যাক্সি সেবা প্রায় অচল হয়ে পড়েছে। যে শহরটি সাধারণত মানুষের ভিড়ে সরগরম থাকে, সেই বামাকো এখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ।

এদিকে, জ্বালানি সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে মালিতে থাকা প্রয়োজনীয় নয় এমন কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে দূতাবাস জানায় যে, রাজধানীর বাইরে নিয়মিত বা জরুরি কনস্যুলার সেবা প্রদান করা সম্ভব নয় এবং দেশটিতে ভ্রমণবিষয়ক সতর্কতা বহাল রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বর্ণাঢ্য শোভাযাত্রা

মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা জ্বালানি সংকটে

আপডেট সময় ১০:২৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫