ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিত্রদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর নৈশভোজ: দূরত্ব কমিয়ে সম্পর্ক ঝালাইয়ের লক্ষ্য জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার জানিয়েছেন জ্বালানিমন্ত্রী পূর্বধলায় রাতে হামিদ মিয়া নিখোঁজ, ভোরে পুকুরে মিলল মরদেহ ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সারাদেশে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির শঙ্কা রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পেলেন ​ইউরো জয়: স্পেনের সাফল্যে উদযাপনে শাকিব-বুবলী-অপু ​আইএলও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চট্টগ্রাম-কক্সবাজার রেল রুট: মাত্র পাঁচ দিনে প্রায় ১ কোটি টাকা লোকসান হরমুজ সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মিছিল নিয়ে পল্টনে জামায়াতে ইসলামী ‘গণভোটসহ’ ৫ দফা দাবিতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরে ‘গণভোট’ অনুষ্ঠানের দাবিসহ মোট পাঁচ দফা দাবি আদায়ে মিছিল নিয়ে রাজধানীর পল্টনে জড়ো হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজারও নেতাকর্মী। 

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার পর ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি মিছিল মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে পল্টন মোড়ে সমাবেশে মিলিত হয়। একইভাবে মহানগর উত্তরের মিছিলটিও নয়াপল্টন হয়ে একই স্থানে আসে। এখানে সংক্ষিপ্ত সমাবেশে দলের শীর্ষ নেতাদের বক্তব্য শেষে এই মিছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনার’ অভিমুখে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।

এই কর্মসূচিতে জামায়াতের সঙ্গে একাত্মতা পোষণ করা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ব্যানারেও আলাদা আলাদা মিছিল নিয়ে নেতাকর্মীরা পল্টন মোড়ে আসেন।

জামায়াতের এই পাঁচ দফা দাবির মধ্যে আরও রয়েছে: অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে জামায়াত আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দেওয়ার কথা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিত্রদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর নৈশভোজ: দূরত্ব কমিয়ে সম্পর্ক ঝালাইয়ের লক্ষ্য

মিছিল নিয়ে পল্টনে জামায়াতে ইসলামী ‘গণভোটসহ’ ৫ দফা দাবিতে

আপডেট সময় ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫